সুধী, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ্ সুবহানাহু তা’য়ালার জন্যে যিনি বিশ্বজাহানের রব। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর আহাল এবং সাহাবিগণের ওপর। আল্লাহ্ সুবহানাহু তা’য়ালা জীন ও মানব জাতিকে শুধুমাত্র তাঁর ইবাদতের জন্যেই সৃষ্টি করেছেন। আর ইবাদতের পূর্বশর্ত ইলম বা দ্বীনি জ্ঞান। বর্তমান শিক্ষা ব্যবস্থা ২ (দুই) ভাগে বিভক্ত। (১) ইলমেদ্বীন শিক্ষায় শিক্ষিত সামান্য ব্যতিক্রম বাদে অধিকাংশ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত মানুষ শুধুমাত্র আখিরাতের সফলতার প্রস্তুতি গ্রহণ করে। (২) জেনারেল শিক্ষায় শিক্ষিত শুধু দুনিয়ার সফলতার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু কুরআন ও হাদিসের জ্ঞান ছাড়া দুনিয়া ও আখিরাতের কোথাও সফলতা অর্জন করা সম্ভব নয়...
হাটহাজারী মাদরাসা ও আমাদের ওলামায়ে কেরামগণ গবেষণা করে এই নূরানী শিক্ষা পদ্ধতি তৈরী করেছে। যার মাধ্যমে শুধুমাত্র ৩য়-৫ম শ্রেণি পর্যন্ত পড়লেই কিন্ডার গার্টেন প্রতিষ্ঠানের মত আরবি, বাংলা, ইংরেজি, গণিত শিক্ষার পাশাপাশি জরুরি মাসআলা-মাসায়েল সহ ৭০টি হাদিস, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়াহ্, সূরা মূলক মুখস্থকরণ সম্ভব হবে ইনশাআল্লাহ।
লক্ষ্য ও উদ্দেশ্য
আল্লাহ্ সুবহানাহু তা’য়ালার সন্তুষ্টি অর্জন
রাসূল (সাঃ) এর সুন্নাতের অনুসরণ
আদর্শ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলা